
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী বেতন কমেছে তাসকিন আহমেদের। আর বেতন বেড়েছে রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ ছয় ক্রিকেটারের।
২৮ ক্রিকেটার নিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে এ+ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখেনি। আগের কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরিতে মাসে ১০ লাখ টাকা পেলেও এবার তাসকিনকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন-এই চার ক্রিকেটার এবার ‘এ’ ক্যাটেগরিতে। যাঁদের মধ্যে শান্ত টেস্টের অধিনায়ক। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ও লিটন দাস টি-টোয়েন্টির অধিনায়ক। ‘এ’ ক্যাটাগরিতে থাকা প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ৮ লাখ টাকা করে।
রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ—এই ছয় ক্রিকেটারের উন্নতি হয়েছে। ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম ও শেখ মেহেদী হাসান। গত বছর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়েও দেখিয়েছেন তাঁর লেগস্পিন ভেলকি। আর তানজিদ তামিম গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৭৭৫ রান করেছেন। এক বছরে সর্বোচ্চ ৭৭ ছক্কার রেকর্ডও তিনি করেছেন। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৬ লাখ টাকা করে পাবেন। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার।
নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ‘ডি’ ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৪ লাখ টাকা করে পাচ্ছেন। নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব—এই ছয় ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান ও তানভীর ইসলাম ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। এই সাত ক্রিকেটারকে রাখা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। তাঁরা প্রত্যেকে পাবেন ২ লাখ টাকা করে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।
বিসিবির ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা
ক্যাটাগরি ‘এ+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)
নেই
ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ
ক্যাটাগরি ‘বি’ (মাসে বেতন ৬ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা
ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)
সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ
ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)
সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে