
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
ভারতের কাছে হারলেও পরবর্তী ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার পর সমালোচকদের এক হাত নেন শাদাব খান। সাবেক ক্রিকেটারদের খোঁচা দিয়ে তিনি বলেছিলেন,‘এই প্রজন্ম তবু একবার হলেও বিশ্বকাপে ভারতকে হারিয়েছে। সাবেক ক্রিকেটাররা তো একবারও পারেননি।’
পরিসংখ্যান বলছে, ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে আটবারের একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাবর আজমের দল। সেই দলে ছিলেন শাদাব খানও। মূলত সেই সাফল্যের কথা বলেই সাবেকদের পাল্টা জবাব দেন তিনি।
শাদাবের এমন মন্তব্য ভালোভাবে নেননি শহীদ আফ্রিদি। সামা টিভিতে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার বলেন, ‘শাদাব একদম ঠিক বলেছে যে আমরা ভারতকে বিশ্বকাপে হারাতে পারিনি। ওদের দল একবার হারিয়েছে। হারানোর পর ওরা সম্মানও পেয়েছে। কিন্তু সেটা ওরা ধরে রাখতে পারেনি। ভারতকে হারানোর পর নিজেদের মধ্যে সমস্যা সামলাতে পারেনি ওরা।’
শাদাবকে তাঁর দুর্দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আফ্রিদি আরও যোগ করেন, ‘শাদাবের মনে রাখা উচিত, যখন সে পারফর্ম করতে পারছিল না, তখন আমরাই জাতীয় টেলিভিশনে ওর পাশে দাঁড়িয়ে বলেছি যে এই ছেলেটা দলের মেরুদণ্ড। ঘরোয়া ক্রিকেট না খেলেও ও সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়েছে।’
আফ্রিদি স্পষ্ট জানিয়ে দেন, সমালোচনা বন্ধ করার একমাত্র উপায় হলো মাঠের সাফল্য। শাদাবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শাদাব। তুমি নিজে পারফর্ম করে দেখাও। আমাদের সময় যখন সমালোচনা হতো, আমরা বড় দলের বিপক্ষে পারফর্ম করেই জবাব দিতাম।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে