
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহমেদাবাদে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও তাঁর পরিবারকে দেখা গেছে আহমেদাবাদের গ্যালারিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা এসেছিলেন খেলা দেখতে। মহেন্দ্র সিং ধোনিও এসেছিলেন সপরিবারে। গ্যালারিতে দেখা গেছে বলিউড তারকাদেরও। এত তারকাদের মাঝে অনুপস্থিত ছিলেন কোহলি। ভক্ত-সমর্থকেরাও এই কিংবদন্তি ক্রিকেটারকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সেটা আর সম্ভব হয়নি।
কেন কোহলি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখেননি, ভারতীয় সংবাদমাধ্যম দুটি কারণ অনুসন্ধান করে জানতে পেরেছে।
১. কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক না
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে রোহিত শর্মার অধিনায়কত্বে। কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হলেও তিনি তো অধিনায়ক ছিলেন না। তাই আহমেদাবাদের ফাইনালে তিনি আসেননি।
২. পারিবারিক দায়িত্ব
কোহলি এখনো পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলেছেন। বর্তমানে তাঁর ব্যস্ততা শুধু ওয়ানডে ঘিরেই। পরিবারের সঙ্গে এখন অনেক বেশি সময় কাটানোর সুযোগ মিলছে তাঁর। হয়তো এটাও আহমেদাবাদের ফাইনালে কোহলির না থাকার একটা কারণ হতে পারে।
ফাইনাল দেখতে না এলেও চ্যাম্পিয়ন ভারতকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন কোহলি। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতকে নিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কোহলি লিখেছিলেন, ‘আহমেদাবাদে ভারতের অসাধারণ জয়। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের বিস্ফোরক ক্রিকেটের সঙ্গে কেউই পাল্লা দিতে পারেনি। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার যে অসাধারণ মানসিকতা ছেলেরা দেখিয়েছে, তার ফলেই ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলাম। ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন।’
সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অনেকগুলো প্রথমের রেকর্ড গড়েছে ভারত। প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন-এই তিন কীর্তি গড়েছে তারা। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে