ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, অন্যটি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এর মধ্যেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন তিনি। গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তাণ্ডব সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক।
ইদানীং শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন। পোস্টারে তাঁর হাতে পিস্তল কিংবা মুখে সিগারেট কমন বিষয়। তাণ্ডবের ফার্স্টলুকও ব্যতিক্রম নয়। পোস্টারে দেখা গেল, শাকিবের চারপাশে আগুন জ্বলছে। ছোট চুল, ঠোঁটে সিগারেট, হাতে পিস্তল নিয়ে তাকিয়ে আছেন সোজাসুজি। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফী। এর আগে শাকিব খানকে নিয়ে রাফী বানিয়েছিলেন ‘তুফান’।
তুফানের মতো তাণ্ডবও যে অ্যাকশন ঘরানায় নির্মিত হচ্ছে তা স্পষ্ট। পোস্টারে সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যাচ্ছে। অনেকেই শাকিব খানের লুকের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের মিল খুঁজে পাচ্ছেন। প্রতি সিনেমায় শাকিবের মুখে সিগারেট আর পিস্তলের বিষয়টিও নজর এড়ায়নি নেটিজেনদের।
তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা এখনো ঘোষণা করা হয়নি। বছরের শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন জয়া আহসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে তিনি নিশ্চিত করেছেন, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নায়িকার নাম।

২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
৩৬ মিনিট আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
২ ঘণ্টা আগে
অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
১ দিন আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
১ দিন আগে