চট্টগ্রামে বাসায় আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে শাহানাজ বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পাহাড়তলী বাঁচা মিয়া রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে তিন তরুণীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক শাহানাজ ভুজপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আলি আহাম্মদের মেয়ে।
পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম বলেন, প্রায় তিন বছর ধরে দেহ ব্যবসায় জড়িত শাহানাজ। কিছুদিন পরপর বাসা পরিবর্তন করে তিনি এ ব্যবসা করে আসছিলেন।
ওসি বলেন, মূলত শাহানাজের স্বামী জাহাঙ্গীর আলম চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী নারী সংগ্রহ করে আনেন। পরে ভয়ভীতি দেখিয়ে বাসায় আটকে রেখে তাঁদের দিয়ে দেহব্যবসা করান।
এ ঘটনায় মানবপাচার আইনে মামলায় শাহানাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে