
বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ঢালী (৫৫) দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদী হয়ে রোববার রাতে ইমরান ঢালীসহ সাতজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজান নামের চার আসামিকে গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তাঁর চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তাঁর ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিলেন। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমি ছেড়ে দিতে বলেন এবং জমিতে ধান চাষ করার ঘোষণা দেন। এ নিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে চলে যান।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করা হয় বলে অভিযোগ। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে চলে যান। পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার ঢালীর মৃত্যু হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম এর কাছ থেকে সোমবার (১ জুন) সকালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৩১ মিনিট আগে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।
৩৭ মিনিট আগে