
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র দাস।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ধর্ষণ মামলা করেন এক নারী।
কাউন্সিলর কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জমি দখল, চাঁদাবাজিসহ অনৈতিক নানা কর্মকাণ্ডের জন্য তিনি নগরীতে বিতর্কিত। এর আগেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ আছে বলে জানা গেছে।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুল হক বলেন, ‘কাশীপুর ইউনিয়নের মগড় গ্রামের ৩০ বছর বয়সী এক নারী, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী অভিযোগ দেওয়ার পর আজ বিকেলে সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ কালাম মোল্লা তাঁকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন।’
এসআই সাইদুল হক বলেন, ‘শারীরিক পরীক্ষার-নিরীক্ষার জন্য অভিযোগকারী ওই নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে