
ঈদযাত্রায় দেড় কোটি মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রায় কোনো অভিযোগ নেই। স্বস্তিতে মানুষ যাচ্ছে, যানজট বা সড়কে কোনো অব্যবস্থাপনা নেই।
মনে রাখতে হবে, ‘ঈদ উপলক্ষে মাত্র দুই-তিন দিনে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। তাদের যাত্রাটা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে আমরা নিশ্চিত যে যাত্রীরা স্বস্তিতে আরামদায়ক যাত্রার মাধ্যমে স্বজনদের কাছে যাবে।’
আজ মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জে রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা, এতে চলাচল করা গেলেও প্রশস্ত করা দরকার। এটা সরকার উপলব্ধি করছে। কীভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকারের আছে। দ্রুত আপনারা সুখবর পাবেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিং করে সচল রাখি। এর মধ্যে ১২ শ কিলোমিটার নৌপথ খনন চলছে। সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ নিয়ে আমরা পরিকল্পনা নিয়েছি। ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা নৌপথে অবাধে নৌযান চলাচল করতে পারবে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। ঈদযাত্রায় মানুষ আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘গোমা সেতু এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ২৮৩ মিটারের মতো দূরত্ব সেতুটির। আমার বিশ্বাস, এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এই সেতু একটা যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতুর কাজ শেষ হয়েছে প্রায় ৯ বছর পর। সেতুটির দৈর্ঘ্য ২৮৩ দশমিক ১৮৮ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। আজ উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সেতুটি চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জের সঙ্গে পটুয়াখালীর দুমকির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দুই জেলার প্রত্যন্ত এলাকার অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে এই সেতুর মাধ্যমে। সময়ও কমে আসবে প্রায় দুই ঘণ্টা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে