
প্রবাসী নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বাদলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদল গ্রামের মৃত লিটন খানের ছেলে শাকিব খান (২৪) ও মৃত শাহজাহান বেপারীর ছেলে খলিল বেপারী (৩৫)।
বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁঞা জানান, ওই প্রবাসী নারীর দেশে থাকা তাঁর স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছে। বিষয়টি মিটমাট করার জন্য ওই নারী অভিযুক্ত শাকিব খানের সঙ্গে যোগাযোগ করেন। শাকিব এই সুযোগে ভিডিও কলে নারীকে ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। ভিডিও রেকর্ড দেওয়া হয় অপর অভিযুক্ত খলিলের কাছে। খলিল ভিডিও রেকর্ড নারীর ইমোতে পাঠিয়ে তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মোয়াজ্জেম হোসেন ভুঁঞা আরও বলেন, ভুক্তভোগী নারী আইনি সহায়তা পেতে দেশে থাকা তাঁর নিকটাত্মীয়র সঙ্গে যোগাযোগ করেন। আত্মীয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে