
ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন কার্ডগুলো উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে আরও ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান, ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়নপে কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারত্ব করেছে। ইউনিয়নপে কার্ডগুলো বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ একক ভ্যাট আরোপ করা হলে দেশে নতুন করে প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃ অর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই স্কিমের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ বার্ষিক সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন
১৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। বেতন, গাড়ি ব্যবহার, যাতায়াত ভাতা, বোর্ড সম্মানী, ব্যক্তিগত খরচ ও নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ নাকচ করেছে প্রতিষ্ঠানটি।
১৬ ঘণ্টা আগে
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই
১৭ ঘণ্টা আগে