
মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) ছবি প্রকাশ করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে উদ্বেগের মধ্যে এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
৮১ বছর বয়সী নোবেলজয়ী সু চিকে সম্প্রতি কারাগারের পরিবর্তে গৃহবন্দী করে রাখা হয়। আইসিআরসি জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে সংস্থাটির নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু কির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই তিনি আটক রয়েছেন। তাঁর সঠিক অবস্থান ও স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছিল না। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা কূটনৈতিক প্রতিনিধি প্রকাশ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, সোমবার মিয়ানমার সরকারের প্রকাশিত ছবিতে সু চিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। এর আগে গত ৩০ এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাঁকে কাঠের বেঞ্চে বসে দুই ইউনিফর্ম পরিহিত কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সু চির ছেলে কিম অ্যারিস তাঁর মায়ের জীবিত থাকার স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের দাবি জানান।
কিম অ্যারিস দীর্ঘদিন ধরে তাঁর মায়ের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। তিনি বলেছেন, গোপন কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর কোনো স্বাধীনতা নয়; বরং তাঁর মা এখনো বন্দী অবস্থাতেই রয়েছেন।
সু চিকে বিভিন্ন মামলায় মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এসব বিচারপ্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ ওঠে। চলতি বছরের দুটি সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় তাঁর সাজা কমিয়ে ১৮ বছর করা হয়। এরপর তাঁকে একাকী কারাবাস থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়।

অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
৯ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অব্যাহত সহিংসতা ও উচ্ছেদের নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি চরমপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠী—হিলটপ ইয়ুথ। ইসরায়েলি কর্তৃপক্ষের অগোচরে ও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে পশ্চিম তীরের পাহাড়ি...
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
৪ ঘণ্টা আগে
চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে আগামী ১৮ থেকে ২৪ মাসে প্রায় ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৪ ঘণ্টা আগে