ক্রমহ্রাসমান জন্মহার এবং দ্রুত বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সংকটে পড়ে জাপানের নিজস্ব জনসংখ্যা চার দশকের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাবে জাপানে স্থায়ী জাপানি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৭ লাখ ৪০ হাজারে। এটি আগের বছরের তুলনায় ০.৭৬ শতাংশ কম।
২০০৯ সালে জাপানের জনসংখ্যা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পর থেকে এটি টানা ১৭ তম বছরের মতো হ্রাস পেল। ১৯৬৮ সাল থেকে জনসংখ্যা সম্পর্কিত তুলনামূলক রেকর্ড রাখা শুরু হওয়ার পর এই প্রথম নিজস্ব নাগরিকের সংখ্যা ১২ কোটির নিচে নামল। বার্ষিক জনসংখ্যার সংখ্যা এবং শতাংশ—উভয় দিক থেকেই এটি ইতিহাসে সবচেয়ে বড় পতন।
বর্তমানে বিদেশি বাসিন্দাসহ জাপানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৭০ হাজারে, যা আগের বছরের তুলনায় ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন কম। দেশটির এই জনসংখ্যাগত সংকট দীর্ঘদিনের। গত বছর জাপানে জন্ম নিয়েছে মাত্র ৬ লাখ ৭০ হাজারের কিছু বেশি শিশু, যার বিপরীতে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষের। এর ফলে দেশটির স্বাভাবিক জনসংখ্যা হ্রাস পেয়েছে ৯ লাখ ২৩ হাজারের বেশি। নারী প্রতি দেশটির জন্মহার নেমে এসেছে রেকর্ড ১.১৪-এ। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যমতে, মোনাকোর পর জাপানের জনগোষ্ঠী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম, যেখানে নাগরিকদের গড় বয়স প্রায় ৫০ বছর।
তবে জাপানি নাগরিকদের সংখ্যা কমলেও দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটিতে এ বছর মোট বিদেশি নাগরিকের সংখ্যা প্রায় ৪০ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। টোকিও, ওসাকা এবং চিবা—এই তিনটি প্রিফেকচারে জনসংখ্যা সামান্য বাড়লেও বাকি ৪৪টি প্রিফেকচারেই জনসংখ্যা কমেছে। এ অবস্থায় জন্মহার বাড়াতে এবং তরুণদের বিয়েতে উৎসাহিত করতে জাপান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টোকিও মেট্রোপলিটন সরকার কর্তৃক চালু করা এআই-ভিত্তিক ডেটিং অ্যাপ ‘টোকিও এনমুসুবি’র মাধ্যমে এ পর্যন্ত ২৬৫ জোড়া দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শিশু পরিচর্যা সহায়তা, আবাসন ভর্তুকি এবং ডেটিং অ্যাপের খরচে অনুদান দেওয়ার মতো নানা উদ্যোগ চালু করা হয়েছে।

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) ছবি প্রকাশ করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা...
১ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
১ ঘণ্টা আগে
সুদানের দারফুরে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বেলা ১টার দিকে (গ্রিনিচ সময় সকাল ১১ টা) উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি আদালতে এ হামলা চালানো হয়।
২ ঘণ্টা আগে
ভারতের তিন গুরুত্বপূর্ণ রাজ্য বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে বিহারের বহুল আলোচিত বাঁকিপুর আসনে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন সাবেক রাজনৈতিক কৌশলবিদ ও জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর।
৩ ঘণ্টা আগে