যৌন হয়রানির ৯৯টি অভিযোগের মুখোমুখি পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের একটি শহরের মেয়র। যদিও তিনি সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। পদত্যাগের ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে এসে কেঁদে ফেলেন মেয়র।
জাপানের মধ্যাঞ্চলের গিফু এলাকার একটি শহরের মেয়র হিদিও কোজিমার বিরুদ্ধে যৌন হয়রানির এসব অভিযোগ উঠেছে। সহকর্মীর বুক এবং নিতম্ব স্পর্শ করাসহ নানাভাবে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একটি সরকারি তদন্তে সেসব অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
৭৪ বছর বয়সী মেয়র গত বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এসে চোখের পানি মুছতে মুছতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, এর একদিন পরেই তিনি পদত্যাগ করবেন। কারণ তাঁর ভাই তাঁকে তিরস্কার করেছেন!
একটি স্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের বিস্তারিত উঠে এলেও কিছু অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। নারী কর্মীদের জড়িয়ে ধরার ঘটনা অন্য কর্মীরা নিজ চোখে দেখেছেন—এমন কিছু অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
টেলিভিশনে এক সাক্ষাৎকারে মেয়র বলেন, ‘আমি এসব করিনি। আমার অঙ্গভঙ্গিগুলো হয়তো তাঁদের কাছে আলিঙ্গনের মতো মনে হয়েছে। তদন্ত প্রতিবেদনে নিরপেক্ষতার অভাব রয়েছে। আমি চাই তাঁরা আরও সতর্কতার সঙ্গে তদন্ত করুক।’
সম্প্রচার মাধ্যম এনএইচকেতে কোজিমা বলেন, তিনি পুরো প্রতিবেদন পড়েননি। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর হাত ফরসা এবং মসৃণ—এই বলে তিনি নারী কর্মীদের তাঁর হাত স্পর্শ করতে বাধ্য করতেন। এ ছাড়া ট্রাউজার গুটিয়ে পা দেখাতেন এবং স্পর্শ করতে বলতেন।
তদন্ত কমিটি কোজিমার পৌরসভার ১৯৩ জন শ্রমিকের মধ্যে সমীক্ষা চালিয়েছে। ১৬১ জনের মধ্যে প্রায় ৫৩ শতাংশ পুরুষ এবং ৫৮ শতাংশ নারী বলেছেন, মেয়র এমন কিছু করেছেন যা তাঁদের জন্য অস্বস্তিকর ছিল।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২৩ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬