
অস্ট্রেলিয়ায় জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। এ অবস্থায় দেশটির দুই অঙ্গরাজ্য গণপরিবহনকে সাময়িকভাবে বিনা মূল্যে করার ঘোষণা দিয়েছে।
রোববার (২৯ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও ভিক্টোরিয়া সরকার এই সপ্তাহ থেকেই বাস ও ফেরি পরিষেবা ফ্রি করেছে। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে।
তাসমানিয়ার প্রধানমন্ত্রী জেরেমি রকলিফ জানান, জ্বালানির বাড়তি দামের চাপ থেকে জনগণকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক যৌথ বিবৃতিতে তিনি ও পরিবহনমন্ত্রী ক্যারি ভিনসেন্ট বলেন—পরিবারের বাজেটে জ্বালানির খরচ বড় প্রভাব ফেলছে। তাই এই পদক্ষেপ মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা দেবে।
একই পথে হেঁটেছে ভিক্টোরিয়াও। এই রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্তা অ্যালান ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার থেকেই গণপরিবহন ফ্রি থাকবে। তিনি জানান, এটি একটি অস্থায়ী ব্যবস্থা হলেও বর্তমান পরিস্থিতিতে মানুষের ওপর চাপ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অস্ট্রেলিয়ায় এই উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তাসমানিয়ায় গত এক সপ্তাহে গণপরিবহনের ব্যবহার ২০ শতাংশ বেড়েছে। সরকার আশা করছে, এতে যাত্রীরা সপ্তাহে ২০ থেকে ৮৮ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
তবে অস্ট্রেলিয়ার সব অঙ্গরাজ্য এই পথে হাঁটছে না। নিউ সাউথ ওয়েলসের পরিবহনমন্ত্রী জন গ্রাহাম জানিয়েছেন, তারা বিনা মূল্যে গণপরিবহন চালুর পরিকল্পনা করছে না। তাঁর মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তার জন্য ভিন্ন কৌশল প্রয়োজন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য ও ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৫ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৫ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২১ দিন আগে