অস্ট্রেলিয়ার অপরাধ চক্রের এক হোতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিডনির শপিং সেন্টার এলাকায় ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিডনির ডিটেক্টিভ সুপারিনটেনডেন্ট ড্যানি ডোহার্টি বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তে অনুযায়ীই তদন্ত চলছে।’ নিহত ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অবৈধ মোটরসাইকেল গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
অস্ট্রেলিয়ার রাস্ট্রীয় কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারলেও দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিটির নাম অ্যালেন মরগান। তিনি কোকেইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ড্যানি ডোহার্টি সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাইকার গ্যাং কোমানচেরোসের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। তাঁর পেছনে অনেক শত্রুও ছিল। স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন।
সিডনির জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি জংশনের শহরতলি বন্ডি বিচের থেকে প্রায় ২ কিমি দূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পোর্শেসহ দুটি কারগাড়ি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬