
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্ট আরমান্দো গুয়েবুজার ছেলে এনডাম্বি গুয়েবুজাসহ ১৮ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ২ বিলিয়ন ডলারের 'টুনা বন্ড' কেলেঙ্কারির মামলায় তাঁদের এ বিচার হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমে এরাইজ টিভির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭৫ সালে দেশটির স্বাধীনতা লাভের পরে এটি সবচেয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ। এ কেলেঙ্কারিতে ব্ল্যাকমেল, আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ মামলার অধিবেশনে আদালতে ৭০ জন সাক্ষী ও ২৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত থাকার কথা। আদালতের কোন কক্ষে এত লোক বসার ব্যবস্থা না থাকায় রাজধানীর উপকণ্ঠে একটি সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারের মাঠে বড় তাঁবু টানিয়ে বিচার চলছে।
আদালতের প্রথম অধিবেশনে বিচারক বলেন, সকল আসামিকে অবশ্যই কারাগারের ইউনিফর্ম পরে আদালতে উপস্থিত হতে হবে।
জানা যায়, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ক্রেডিট সুইচ এবং রাশিয়ান ব্যাংক ভিটিবি থেকে ২ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ নেয় মোজাম্বিকের নতুন প্রতিষ্ঠিত তিনটি কোম্পানি। কোম্পানি তিনটি হচ্ছে—প্রোইন্ডিকাস, এমাটাম (মোজাম্বিক টুনা কোম্পানি) এবং এমএএম (মোজাম্বিক অ্যাসেট ম্যানেজমেন্ট)। এই ঋণে গ্রান্টার হিসেবে রাখা হয় মোজাম্বিক রাষ্ট্রকে। অর্থাৎ, গ্রহীতারা ঋণ পরিশোধে ব্যর্থ হলে রাষ্ট্র পরিশোধ করবে। অথচ, সংসদের অনুমোদন ছাড়াই এ ঋণ তোলা হয়েছে। এ জন্য একে 'টুনা বন্ড' কেলেঙ্কারি নাম দেওয়া হয়েছে।
এই ঋণের একটি বড় অংশ ব্যয় হয়েছে একটি বড় টুনা কারখানা এবং একটি সামুদ্রিক নিরাপত্তা বহর কেনার জন্য। কোম্পানি সংশ্লিষ্ট চুক্তির অর্থায়নেও এই খাত থেকে ব্যয় করা হয়েছে। মোজাম্বিক এ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় শেয়ারহোল্ডার।
তবে ২০১৬ সালের এক প্রতিবেদনে দেখা যায়, এই ২ দশমিক ২ বিলিয়ন ডলার থেকে ৫০০ মিলিয়ন ডলারের হিসাব পাওয়া যাচ্ছে না। এই অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্তদের তালিকায় রয়েছে প্রেসিডেন্টের ছেলের নামও। এ ঘটনায় দেশটি বড় আর্থিক সংকটে পরে যায়। দেশটিতে বৈদেশিক ঋণ আসাও বন্ধ হয়ে যায়। দেশে মুদ্রার মান ৬৬ শতাংশ কমে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। ভেঙে পরে দেশের অর্থনীতি।
তিন সাবেক ক্রেডিট সুইচ ব্যাংকার যুক্তরাষ্ট্রের অর্থ পাচারের অভিযোগে দোষ স্বীকার করেছেন।
প্রসঙ্গত, আরমান্দো গুয়েবুজা আর পদে নেই। তবে তার দল ফ্রিলিমো পার্টি দেশটির ক্ষমতায় রয়ে গেছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৯ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬