
নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ শুক্রবার নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নরেট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানায়, নিহত ব্যক্তিরা সবাই নাইজারের নাগরিক। তাঁরা মালিতে অবস্থান করছিলেন এবং পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপনের জন্য নিজ দেশে ফিরছিলেন। পথিমধ্যে মরুভূমির চরম বৈরী আবহাওয়ার মধ্যে তাঁদের পানির মজুত ফুরিয়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়া ও নাইজারের প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে এক দুর্গম এলাকায় এই ৪৯ জন মানুষ তৃষ্ণায় মারা যান। জায়গাটি মালির সীমান্তেরও কাছাকাছি।
আগাদেজ গভর্নরেট জানিয়েছে, পানি শেষ হয়ে যাওয়ার পর চালক, তাঁর সহকারী ও যাত্রীরা মিলে আপ্রাণ চেষ্টা করেও বিকল ট্রাকটি মেরামত করতে পারেননি। ফলে তাঁরা মরুভূমির এমন এক চরম বৈরী পরিবেশে আটকা পড়েন, যেখানে তীব্র তাপমাত্রা থাকায় ও পানির কোনো উৎস না থাকায় বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত একে একে ৪৯ জন যাত্রী মারা যান। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের গণকবরে দাফন করেন।
তবে মর্মান্তিক এই ঘটনার মধ্যেও দুজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। তাঁরা মরুভূমির মধ্য দিয়ে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) হেঁটে একটি পানির উৎসের সন্ধান পান এবং সেখান থেকে আসামাকায় পৌঁছে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
আগাদেজ অঞ্চলের গভর্নর জেনারেল ইবরা বুলামা ইসার পাঠানো একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছে, ট্রাকটি নাইজার সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত মালির তালহান্দেক শহর থেকে রওনা হয়ে বেশ কয়েক দিন ধরে যাত্রা করেছিল। তবে ঠিক কী কারণে ট্রাকটি নষ্ট হয়েছিল বা যাত্রীরা কত দিন সেখানে অপেক্ষা করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলের বর্ণনা দিয়ে আগাদেজ গভর্নরেট জানায়, সেখানকার চিত্র ছিল অত্যন্ত হৃদয়বিদারক। বিকল হয়ে পড়ে থাকা ট্রাকটির নিচে ও এর আশপাশে ডজন ডজন নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চল আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়া শরণার্থী ও অভিবাসীদের একটি পরিচিত ট্রানজিট। প্রতিবছরই এই তপ্ত বালুচরে তৃষ্ণা ও ক্ষুধায় কাতর হয়ে বহু মানুষের মৃত্যু হয়।

ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৫ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৬ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে