ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিন দিন পর ডোবা থেকে হাফিজুর রহমান নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ১৭ আগস্টের দুর্ঘটনায় বাসের যাত্রী হাফিজুর ডোবায় পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়ে মারা যেতে পারেন।


ইমরান শেখ নামের টাকা গ্রহীতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিস কক্ষে চেয়ারে বসেই গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন।

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর তৌহিদ মিয়া নামে এক যুবকের মরদেহ পাটখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।