
সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ হবে সর্বজনীন পেনশন স্কিমের টাকা। আর চলতি মাসেই বিনিয়োগ শুরু করবে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে শেষ খবর পর্যন্ত পেনশন স্কিমে ১৪ হাজারের বেশি মানুষ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদা পরিশোধ করেছেন। তাঁদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, জমা হওয়া চাঁদার পরিমাণ কম হওয়ায়, তা শুধু সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ হবে। চাঁদা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। জমা পড়া চাঁদার অর্ধেকেরও বেশি দিয়েছেন তাঁরা।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য চালু করা প্রগতি স্কিমে নিবন্ধন করে এরই মধ্যে চাঁদা পরিশোধ করেছেন ৬ হাজার ৫৪৩ জন। তাঁদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ৫ কোটি ৫১ লাখ ১২ হাজার ৫০০ টাক। অর্থাৎ সর্বজনীন পেনশনে এখনো পর্যন্ত যে চাঁদা জমা পড়েছে তার ৫২ দশমিক ৯৯ শতাংশ জমা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা।
চাঁদা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত যেমন—কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি পেশার ব্যক্তিরা। তাঁদের জন্য চালু করা হয়েছে সুরক্ষা স্কিম। এই স্কিম গ্রহণ করে চাঁদা পরিশোধ করেছেন ৫ হাজার ৬৮০ জন। তাঁদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘চলতি মাসের মধ্যেই পেনশনের তহবিল বিনিয়োগ শুরু হবে। টাকার অঙ্ক কম হওয়ায় তা বিনিয়োগ হবে সরকারি সিকিউরিটিজে ও বন্ডে। পরে টাকার পরিমাণ বাড়লে অন্য খাতেও বিনিয়োগের চিন্তা করা হবে।’ এর পাশাপাশি পেনশনে মানুষের অংশগ্রহণ বাড়াতে শিগগিরই প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।
গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এর পরপরই শুরু হয় অনলাইনে আবেদন। সর্বজনীন পেনশন স্কিম চালুর পর এরই মধ্যে দেড় মাস পার হয়েছে। তবে প্রথমদিকে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করে যে হারে মানুষ চাঁদা জমা দিয়েছেন, ধীরে ধীরে তার পরিমাণ কমেছে।

চার বছরের বেশি সময় পর গম এবং আটা-ময়দা রপ্তানির ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ ও কোটা তুলে নিয়েছে ভারত। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) গতকাল সোমবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডুরুম গম-সহ সব ধরনের গম এবং গমজাত পণ্য—যেমন আটা, ময়দা ও সুজি রপ্তানির নীতি...
৩৭ মিনিট আগে
জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ফের দেশের বাজারে সোনা ও রুপার গয়নার দাম বেড়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ ট
১ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৯ ঘণ্টা আগে