রাজধানীর হাজারীবাগ এলাকায় সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীমান্তের চাচা রুহুল আমিন জানান, তাঁদের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীর বীরগাঁও গ্রামে। সীমান্তের বাবার নাম সদরুল আমীন। সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষে পড়তেন। হাজারীবাগ মনেশ্বর রোডের পাঁচতলা বাড়ির নিচতলায় একটি বাসায় দু’জন থাকতেন।
তিনি আরও বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে আমাকে ফোন দেয়। এরপর বাসায় গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
তবে সীমান্ত কী সেবন করেছেন সে বিষয়ে রুহুল আমিন কিছু জানাতে পারেননি।
রুহুল আমিন জানান, সীমান্তরা দুই ভাই-বোন। এক বোন প্রতিবন্ধী। তার মা করোনার সময় মারা গেছেন। এসব নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের মরদেহ পাওয়া যায়। হাজারীবাগের বাসায় তারা দু’জন একটি রুমে ভাড়া থাকতেন। ঘটনার সময় সীমান্তের রুমমেট বাইরে ছিলেন। পরে সীমান্তের স্বজনেরাসহ দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, করোনায় মায়ের মৃত্যু, বোন প্রতিবন্ধী —এসব বিষয় নিয়ে হতাশায় ছিলেন সীমান্ত। বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে...
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
১ দিন আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
১ দিন আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
১ দিন আগে