উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাঁকে চার বছরের জন্য উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইউনিভার্সিটির পিআর ইনচার্জ প্রদীপ্ত মোবারক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে ইয়াসমীনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন রাষ্ট্রপতি।
ইয়াসমীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষক হিসেবে তাঁর অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি পান। নিবেদিতপ্রাণ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষা ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
ইয়াসমীন ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অফ এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণের অব্যবহিত আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। উপ-উপাচার্য হিসেবে তিনি একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ব্যতিক্রমী নেতৃত্বের সমন্বয়ের নজির স্থাপন করে তাঁর সহকর্মী এবং শিক্ষার্থীদের নতুন উচ্চতা অর্জনে অনুপ্রাণিত করেছেন। তিনি সর্বদা নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন নারী উপাচার্যের একজন হিসেবে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করলেন।

বাংলাদেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ১০ জন নারী। অ্যাভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন ও টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসরের আয়োজন করে
৪ ঘণ্টা আগে
খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনার দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এ ছাড়া বাজারে অস্থিরতা, মুরগির বাচ্চা ও খাদ্যের মূল্যবৃদ্ধি এবং করপোরেট সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে প্রান্তিক খামারিদের জন্য কৃষক কার্ড প্রদানসহ আরও...
৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ঊর্ধ্বমুখী ছিল বাজার। এতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে আতঙ্ক তৈরি হলে ৬ মার্চ দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে সময় মোটরসাইকেলে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানে ২০০ থেকে ২২০ লিটার তেল...
৪ ঘণ্টা আগে