সুবিধাবঞ্চিত শিশুদের সংস্কৃতি পরিচিতির মাধ্যমে জীবনে সঠিক পথ প্রদর্শনের জন্য সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সামিট আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে। এই লক্ষ্যে সম্প্রতি ঢাকার সামিট সেন্টারে অনুদান চুক্তি সই হয়েছে।
চুক্তিপত্রে সই করেন সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন ও সুরের ধারার চেয়ারপারসন ও রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
সামিট গ্রুপের পরিচালক ও সিএসআর কমিটির সদস্য আজিজা আজিজ খান (এসিসিএ) বলেন, ‘সামিট গভীরভাবে বিশ্বাস করে, সর্বস্তরের শিশুদের সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়বে। এমএফডির সব মেধাবী শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাই, তাঁদের এই প্রচেষ্টার জন্য।’
সামিট এক যুগেরও বেশি সময় ধরে সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) প্রোগ্রামে সহায়তা করে আসছে। এমএফডির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের সংগীতচর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও দেওয়া হয়। সামিটের সহায়তায় এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া অনেকে ইতিমধ্যে সফলভাবে স্নাতক শেষ করেছেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এমএফডি স্বেচ্ছাসেবক কোষাধ্যক্ষ তীব্র আলী, সামিটের পক্ষ থেকে সেলিম খান, চিফ অব লিগ্যাল কাউন্সিল কারিশমা জাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এ কে এম আসাদুল আলম সিদ্দিকী, সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) কর্নেল জাওয়াদুল ইসলাম (অব.) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-চেয়ারম্যানস অফিস লে. কর্নেল আবুল কালাম আজাদ (অব.) চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা। বর্তমানে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এটি ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
২ ঘণ্টা আগে
ধীরগতির ডাউনলোড বা বিরক্তিকর বিজ্ঞাপন ছাড়া ভিডিও বা মিউজিক ডাউনলোড করার জন্য ভালো কোনো অ্যাপ খুঁজতে কি আপনার সমস্যা হয়? আপনি একা নন। অনলাইনে এত বেশি টুল থাকায় কোনগুলো সত্যিই কাজ করে তা বুঝতে গিয়ে সহজেই বিভ্রান্ত হওয়া যায়...
২ ঘণ্টা আগে
Snaptube হলো একটি বহুমুখী Android অ্যাপ, যা দ্রুত গতিতে MP3 ডাউনলোড থেকে শুরু করে তীক্ষ্ণ 4K ভিডিও ডাউনলোডের সুবিধা দেয়। এর বিল্ট-ইন ব্রাউজার অ্যাপ পরিবর্তন না করেই সরাসরি কনটেন্ট খুঁজতে সাহায্য করে এবং ব্যবহারকারী নিজের পছন্দমতো ফোল্ডারে ফাইল সংরক্ষণ করতে...
২ ঘণ্টা আগে
আপনি কি খুব বেশি মোবাইল ডেটা ব্যবহার না করে আপনার প্রিয় গান ডাউনলোড করতে চান? মিউজিক ডাউনলোডার এতে সাহায্য করতে পারে, কিন্তু কিছু অ্যাপ অনেক বেশি ডেটা ব্যবহার করে বা অতিরিক্ত স্টোরেজ দখল করে...
৩ ঘণ্টা আগে