সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান এই বন্যার ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে সরকারের পাশে দাঁড়িয়েছে বিটপী গ্রুপ।
গত বৃহস্পতিবার বিটপী গ্রুপের নিজস্ব তহবিল এবং সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন থেকে সংগৃহীত ৪১ লাখ ১২ হাজার ৪৯২ টাকা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ জমা দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে এই তহবিলের চেক হস্তান্তর করেন বিটপী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী ও পরিচালক সারাহ্ আলী।
বিটপী গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান এ বি এম সিরাজুল ইসলাম আজাদ এবং সিএফও মোরশেদুল হক।
এ সময় মিরান আলী ভবিষ্যতে যেকোনো জাতীয় সংকটে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৯ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৯ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৯ ঘণ্টা আগে