
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
বনশ্রীর মূল সড়কে অবস্থিত নতুন সেন্টারটিতে শেলটেক সিরামিকসের টাইলস পণ্যের বিস্তৃত সংগ্রহ প্রদর্শন করা হয়েছে। দ্রুত বিকাশমান আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে বনশ্রীতে গ্রাহকদের সরাসরি পণ্য দেখার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেন্টারটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে গ্রাহকেরা টাইলসের টেক্সচার, ফিনিশিং, বিভিন্ন সংমিশ্রণ ও ব্যবহারিক দিক সরাসরি দেখে অভিজ্ঞতা নিতে পারবেন। বিভিন্ন টাইলস ও সারফেস একসঙ্গে কীভাবে মানানসই হয়, সেটিও এখানে দেখে বুঝতে পারবেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শেলটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেন, ‘প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার আমাদের গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাঁদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেয়। বনশ্রী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই সেন্টারের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের কাছে শেলটেক সিরামিকসের টাইলস দেখার অভিজ্ঞতা আরও সহজলভ্য করতে চাই।’
নতুন এক্সপেরিয়েন্স সেন্টারটি বনশ্রীর মূল সড়কে অবস্থিত সদ্য উদ্বোধন হওয়া ১৭ তলা বাণিজ্যিক ভবন শেলটেক লিগ্যাসি প্লাজার একটি অংশ। এখান থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিলে সহজে যাতায়াত করা যায়। পাশাপাশি প্রস্তাবিত এমআরটি সংযোগ চালু হলে এলাকাটির যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বনশ্রীর এই সেন্টার চালুর মধ্য দিয়ে ঢাকাজুড়ে গ্রাহকমুখী কেন্দ্রের নেটওয়ার্ক আরও বিস্তৃত করল শেলটেক সিরামিকস। বর্তমানে তেজগাঁও ও হাতিরপুলে প্রতিষ্ঠানটির দুটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু রয়েছে। এসব কেন্দ্রে প্রচলিত শোরুমের অভিজ্ঞতার বাইরে গিয়ে গ্রাহকেরা পণ্য সম্পর্কে জানার সুযোগ পান।
নতুন সেন্টারটি শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়ির মালিক, স্থপতি, ডিজাইনার ও প্রকল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা এখানে টাইলসের প্রকৃত রূপ ও অনুভূতি দেখে বিভিন্ন পণ্যের সমন্বয় সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে তাঁদের প্রয়োজন অনুযায়ী পণ্য বাছাই ও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
ঢাকায় তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মধ্য দিয়ে আবাসিক ও বাণিজ্যিকভাবে দ্রুত পরিবর্তনশীল এলাকাগুলোতে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রেখেছে শেলটেক সিরামিকস।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৪৪ মিনিট আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনা ও রুপার (পিউর গোল্ড ও সিলভার) দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে