ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড লাইফবয়ের ‘হ্যান্ড হাইজিন প্রোগ্রাম’ চালু করতে সমঝোতা স্মারকে সই করেছে ব্র্যাক। ইউনিলিভারের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়। শিশুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উন্নতি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে এই সমঝোতা স্মারক সই হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পার্সোনাল কেয়ার হেড এবং মার্কেটিং ডিরেক্টর নীলুশি জায়াতিলেকে এবং ব্র্যাকের ‘ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন’ (ওয়াশ) এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আইডিপি) পরিচালক হোসাইন ইসরাত আদিব। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পরিচালক-করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস শামিমা আক্তার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন ক্লিনজিংয়ের মার্কেটিং ম্যানেজার ফারজানা ফেরদৌস এবং ব্র্যাকের প্রোগ্রাম হেড (ওয়াশ) জিল্লুর রহমান এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্ম প্রোটেকশন সোপ লাইফবয় উন্নত স্বাস্থ্যবিধিকে উৎসাহ জোগানো ও হাত ধোয়ার মতো সহজ কিন্তু কার্যকর বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে মায়েদের ক্ষমতায়ন এবং তাদের সন্তানদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ব্র্যান্ডটির ১৯৯০ সাল থেকে চালু হওয়া হাত ধোয়ার আচরণ পরিবর্তন প্রকল্পটি এ পর্যন্ত ১ দশমিক ১ কোটি স্কুলগামী শিশুর কাছে পৌঁছেছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে এই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে কাজ করছে লাইফবয়। এই প্রকল্পের পরিকল্পনায় রয়েছে-সমগ্র বাংলাদেশের ১৪ জেলার ৬৭ উপজেলার এক হাজার ৫০০ স্কুলের ৭ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও সঠিক কৌশল শেখানো। এই কৌশল ক্লাসের বাইরে তাদের পরিবারের সদস্যদেরও জানাতে উদ্বুদ্ধ করা।

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
১১ মিনিট আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে