
দেশের অ্যাভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো ৩০ মিনিটের ব্যবধানে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বোয়িং দুটি যুক্ত হওয়ায় বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে, যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে এয়ারক্রাফট দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টায় পঞ্চম ও রাত সাড়ে ১১টায় ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ক্যাপ্টেন লুৎফর রহমান।
মহাব্যবস্থাপক জানান, জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সংযোজিত এয়ারক্রাফটগুলো ঢাকায় আনা হয়। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, শারজাহ ও দিল্লিতে ফ্লাইট পরিচালনা করা হবে।
‘ফ্লাই সেফ-ফ্লাই ফাস্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী বছরের জুনে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি।
বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর আরোপিত কর ও মূল্য কাঠামো জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণে যথেষ্ট নয়। বাজেটে নিম্নস্তরের সিগারেটের মূল্য সামান্য বৃদ্ধি এবং বিড়ি, জর্দা ও গুলের দাম ও করহার অপরিবর্তিত রাখার ফলে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস। সংস্থাটির মতে, বাজেটে যে উচ্চ লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জন করা সরকারের জন্য মোটেও সহজ হবে না।
২০ ঘণ্টা আগে
নতুন কারখানা স্থাপন কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে উদ্যোক্তাদের বড় অভিযোগ অনুমোদন পেতে দীর্ঘ অপেক্ষার। অভিযোগ রয়েছে, আবেদনের ফাইল কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস আটকে থাকে। সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের মতামত দিতে এই সময়ক্ষেপণে উদ্যোক্তা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিনের এই অবস্থা বদলে দিতে...
২১ ঘণ্টা আগে
সিটি ব্যাংক সফলভাবে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোনের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে। এই সিন্ডিকেশন ব্যবস্থাপনায় সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট এবং অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবেও কাজ করেছে।
২১ ঘণ্টা আগে