ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কারিগরি সহযোগিতায় বিশ্ব রোগী সুরক্ষা দিবস (১৭ সেপ্টেম্বর) পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। এতে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি, ইউএসএআইডি-এমটিএপিএসের প্রতিনিধি, ডাব্লিওএইচও-এর প্রতিনিধি, বিভিন্ন ওষুধ উৎপাদনের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অতিথি অংশ নেন।
শোভাযাত্রাটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। সভায় এডিআরএম সেলের সদস্যসচিব মাহবুব হোসেনের স্বাগত বক্তব্যের পর দিবসের প্রতিপাদ্য বিষয়, স্লোগান ও গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ফার্মাকোভিজিল্যান্স বিভাগের প্রধান মো. আকতার হোসেন।
সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘স্বাস্থ্যসেবায় রোগীর সুরক্ষা নিশ্চিত করতে রোগী ও পরিবারের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য সুরক্ষায় রোগীর সম্পৃক্ততার মাধ্যমে শতকরা ১৫ ভাগ ক্ষতির পরিমাণ কমিয়ে অসংখ্য রোগীর জীবন রক্ষা করা এবং চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
৩৭ মিনিট আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
৯ ঘণ্টা আগে