মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে পুরো জাতিকে একত্রিত ও উজ্জীবিত করেছিলেন। তাই ছয় দফাকে আমাদের স্বাধীনতার মূলমন্ত্র হিসেবে কোনো বাক্য ব্যয় ছাড়াই স্বীকার করতে হবে। ছয় দফার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত এক দফা দাবি স্বাধীনতা বাস্তবায়িত হয়েছে।’
আজ বুধবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘স্বাধীনতার মূলমন্ত্র: ছয় দফা’ শীর্ষক গণবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল এসব কথা বলেন। এতে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যু নিশ্চিত জেনেও ছয় দফা থেকে পিছিয়ে আসেননি। তাই, বাংলাদেশের ইতিহাসে ছয় দফাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বর্ণখচিত অধ্যায় হিসেবে মূল্যায়ন করা হয়।’
বাউবির উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য দেন উপ-উপাচার্য মাহবুবা নাসরীন (শিক্ষা) ও ট্রেজারার মোস্তফা আজাদ কামাল।
উপাচার্য হুমায়ুন বলেন, ‘বঙ্গবন্ধুর ছয় দফা একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। ছয়দফা জাতিকে সাহস জুগিয়েছে, মুক্তির স্বপ্ন দেখিয়েছে। এরপর’ ৬৯-এর গণ-অভ্যুত্থান, ’ ৭০-এর নির্বাচন ও’ ৭১-এ মুক্তিযুদ্ধ সবকিছুই অন্তর্নিহিত ছিল ছয় দফায়।’

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতার জট কাটছে, একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী সিদ্ধান্তে গতি ফিরতে শুরু করেছে। নির্বাচিত সরকারের সাত মাসের মাথায় একদিকে বড় অবকাঠামোর পাশাপাশি রেল, সড়ক, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি ও ভূমি ব্যবস্থাপনা ইস্যুতে এডিপিতে নেওয়া নতুন প্রকল্প দ্রুত
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে এগিয়ে আবার ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। রাজনৈতিক ও বহিঃখাতের চাপ কমে আসা, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
১২ ঘণ্টা আগে
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
১২ ঘণ্টা আগে
বাজারে ডলারের চাহিদা বাড়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১৩ ঘণ্টা আগে