
আসন্ন আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিল দেশের নবীনতম বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। মেলাটির ২১তম আসর ৯ এপ্রিল থেকে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার রাজধানীতে এয়ারলাইনটির অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পর্যটন মেলার আয়োজক শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর এবং এয়ার অ্যাস্ট্রার মাঝে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘আমরা দেশের উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল একটি এয়ারলাইনকে ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে সত্যিই আনন্দিত। বৈশ্বিক সংকটের কারণে আমাদের এবারের আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আমরা ভ্রমণ ও পর্যটনশিল্পের সঙ্গে যুক্তদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি।’
ইমরান আসিফ বলেন, ‘দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই ট্রাভেল ট্রেড প্রদর্শনীর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। গত দুই দশকের অধিক সময় এই পর্যটন আসরটি অত্যন্ত সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে।’
ইমরান আসিফ বলেন, ‘চলতি বছরে আমরা আন্তর্জাতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ঢাকা ট্রাভেল মার্টের সঙ্গে স্পন্সর হিসেবে অংশগ্রহণ দেশি-বিদেশি এভিয়েশন এবং ট্যুরিজম অংশীজনদের মাঝে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।’
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর এবং সিলেটে দৈনিক ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এয়ারলাইনটির বহরে ৪টি উড়োজাহাজ রয়েছে।

‘হানি কুইন’খ্যাত মধুপুরের আনারস এবার জায়গা করে নিচ্ছে বিদেশের বাজারে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত আনারস চলতি বছর সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে রপ্তানি হয়েছে। জার্মানি ও চীনে রপ্তানিরও প্রস্তুতি চলছে। পাশাপাশি পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে আমানতের ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অতি ধনী আমানতকারীদের বড় অঙ্কের হিসাব কমে গেলেও ছোট ও মাঝারি আমানতকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। ব্যাংক খাতের সর্বশেষ অবস্থা নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ মার্কেট এলাকায় বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচিতে কিউআর বুথ উদ্বোধন, র্যালি ও লাইভ কিউআর পেমেন্ট প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের...
২০ ঘণ্টা আগে
বুধবার (২২ জুলাই) সকালে সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়।
২ দিন আগে