Ajker Patrika

ইউনিভার্সেল মেডিকেলে ‘ফ্রি হার্ট ক্যাম্প’

বিজ্ঞপ্তি
ইউনিভার্সেল মেডিকেলে ‘ফ্রি হার্ট ক্যাম্প’
প্রচারণামূলক ছবি

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও সার্জনবৃন্দ, কিডনি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞরা।

একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে স্থানীয়দের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পে আসা রোগীদের এনজিওগ্রাম এর সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রোগীরা ফ্রি সিরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে—

ঢাকা-১০৬৬৭,০১৮৪১৪৮০০০০

ব্রাহ্মণবাড়িয়া- ০১৭০৫৬৬৬৯৯৯,০২৩৩৪৪২৭৮০৮

উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীগণ হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২৫ শতাংশ বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বারগণ পাবেন শর্ত সাপেক্ষে ৩০ শতাংশ ছাড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত