গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্কের (জিইএন) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন ড. মো. সবুর খান। তিনি আইসিটি এবং শিক্ষা খাতের অন্যতম স্বীকৃত নেতা এবং বাংলাদেশে উদ্যোক্তা ইকোসিস্টেম বিকাশে সম্মুখসারির প্রবক্তা।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিইএন বিশ্বব্যাপী ২০০টি দেশে প্রকল্প এবং কর্মসূচিসমূহের বৃহত্তম উদ্যোক্তা প্ল্যাটফর্ম এবং উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, নীতিনির্ধারক ও উদ্যোক্তা সহায়তা সংস্থাগুলোর মধ্যে গভীর আন্তসীমান্ত সহযোগিতা এবং উদ্যোগকে উৎসাহিত করতে বিশেষ অবদান রেখে চলেছে।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে জনপ্রিয় ড. সবুর খান। প্রথম তিনিই ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি থাকাকালীন ২০১৩ সালে সৃজনশীল ২০০০ উদ্যোক্তা তৈরির একটি সফল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন। এ ছাড়াও বিজনেস ইনকিউবেটর, ভেঞ্চার ক্যাপিটাল, ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, নলেজ ভ্যালির মতো অনেক প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকা পালন করেছেন। এতে তরুণ প্রজন্ম ছাত্র থাকা অবস্থায় উদ্যোক্তাবৃত্তি শিখতে এবং তাদের প্রতিভার স্বাক্ষর, অন্বেষণ ও বিকাশ ঘটাতে পারে।
শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন তহবিল (ইডিএফ) চালু করেছেন। বিভিন্ন ভাষায় উদ্যোক্তাবৃত্তির ওপর বেশ কিছু বই লিখেছেন ও প্রকাশ করেছেন। স্টার্টআপ মার্কেটের মতো অনেক প্রকল্পের উদ্যোগও গ্রহণ করেছেন তিনি। তরুণ ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে তাদের পণ্য অন্বেষণ করতে, বিকাশ ঘটাতে এবং স্বাবলম্বী হতে সাহায্য করার জন্য ঐতিহ্যের হাট, জীবিকা প্রকল্পকে উৎসাহিত করেছেন।
এ ছাড়া ড. খান জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার অর্জন করেছেন। তাঁর উদ্যোক্তা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইউরোপীয় এবং এশিয়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে সারা দেশ থেকে সংগৃহীত চামড়া আসে সাভারের চামড়া শিল্পনগরীতে। একসঙ্গে এই বিপুল পরিমাণ চামড়া প্রবেশ করায় তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত কার্যক্রমে সরাসরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনায় তৈরি হয় অতিরিক্ত চাপ।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া ২৭টি সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্যে ৬টি আবার ফেরত এনেছে সরকার। এ জন্য কেন্দ্রগুলো থেকে বিদ্যুতের ক্রয়মূল্য গড়ে আড়াই সেন্ট কমিয়ে (১০০ সেন্টে ১ ডলার) চুক্তি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিইআরসি জানিয়েছে, আজ শনিবার এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে