Ajker Patrika

আপনার যা লাগছে, সব ‘মুক্ত’ অ্যাপে থাকছে

বিজ্ঞপ্তি
আপনার যা লাগছে, সব ‘মুক্ত’ অ্যাপে থাকছে
ছবি: সংগৃহীত

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন, গেমিং ও দৈনন্দিন ডিজিটাল সুবিধা এক জায়গায় আনতে ‘মুক্ত’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এতে বাংলালিংকের প্রচলিত সেবা, আন্তর্জাতিক রোমিং ও নিজস্ব ওয়াইফাইয়ের পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাও যুক্ত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’। এতে শুধু বাংলালিংকের গ্রাহক নন, অন্য অপারেটরের গ্রাহকেরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের নম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে এতে লগইন করা যাবে।

অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কাস্টমাইজেশন সুবিধা। ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে এটি। নিজের অ্যাকাউন্টের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা পরিচালনার সুযোগ থাকছে।

এ ছাড়া অরেঞ্জ ক্লাবের মাধ্যমে পয়েন্ট ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ছাড় ও অফার পাওয়া যাবে। অ্যাপটিতে বিনোদনের জন্য গান, গল্প, ইসলামিক পডকাস্ট, গেমিংসহ বিভিন্ন কনটেন্ট রয়েছে। টফির মাধ্যমে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও সরাসরি খেলা দেখার সুযোগও থাকছে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনকে গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। মানুষ এমন প্রযুক্তি চায়, যা তাদের জীবনযাপনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে। ‘মুক্ত’ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় আনার লক্ষ্য তাঁদের।

‘মুক্ত’ অ্যাপ চালুর মধ্য দিয়ে বাংলালিংকের ডিজিটাল সেবা দেওয়ার কৌশলেও পরিবর্তন আসছে। আগে প্রতিষ্ঠানটি মূলত নিজেদের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা তৈরি করলেও এখন অন্য অপারেটরের গ্রাহকদের জন্যও এসব সেবা উন্মুক্ত করার লক্ষ্য নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত