
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম।

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
১ ঘণ্টা আগে
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে। জামানত-ভিত্তিক ও জামানত-বিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে।
১ ঘণ্টা আগে