সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের মধ্যে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অ্যারামেক্স ঢাকা লিমিটেডের সব কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস এবং ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ বিজনেস ইফতেখার আহমেদ।
অ্যারামেক্স ঢাকা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ, হেড অব ফ্রেইট এমদাদুল হক এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।
বিমা খাতকে দেশের সব মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে মাইক্রো-ইনস্যুরেন্স, ইনস্যুরটেক, ব্যাংকাস্যুরেন্সসহ অন্যান্য উদ্ভাবনী সব বিমার ধারণা নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। ‘সবার জন্য বিমা’—এই লক্ষ্য নিয়ে কাজ করা গার্ডিয়ান লাইফ ইতিমধ্যে দেশের ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে বিমা সুবিধার আওতায় এনেছে।
বর্তমানে ৪৫০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বিমা সেবা নিশ্চিত করছে গার্ডিয়ান লাইফ। পাশাপাশি দেশজুড়ে ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে গার্ডিয়ান লাইফের গ্রাহকেরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা। ক্যাশলেস ফেসিলিটিসের মাধ্যমে কোনো পেমেন্টের ঝামেলা ছাড়াই গ্রাহকেরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইনের (১৬৬২২) মাধ্যমে পার্টনার হাসপাতাল থেকে নিতে পারছে নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা। এ ছাড়া গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ও টেলিমেডিসিন সেবা।

দেশের বাজারে বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ১৯০ টাকা।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আশাবাদী মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। গতকাল সোমবার তেলের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই তা ৪ শতাংশের বেশি কমে গেছে।
৪ ঘণ্টা আগে
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি-১ দরপত্রের ব্যয় নিয়ে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং জাপানের ঋণদাতা সংস্থা জাইকার মধ্যে মতবিরোধের কারণে কয়েক বছর ধরে কার্যত স্থবির হয়ে রয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে আর অর্থনীতিবিদেরা সতর্ক করছেন—এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ‘স্ট্যাগফ্লেশন’।
১৭ ঘণ্টা আগে