
আধুনিক বাংলাদেশে সময়ের গুরুত্ব বিবেচনায় ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন সংযোজন ‘ফুডি’, যা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফুডি বাংলাদেশে রাইডারভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু করেছে।
আজ মঙ্গলবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি’র আত্মপ্রকাশ, আধুনিক মননশীল সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। ফুডি শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। ফুডি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চায়ের নগরী সিলেট, নান্দনিক শহর রাজশাহী, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে ইতিমধ্যে ফুডির কার্যক্রম শুরু করেছে। ডেলিভারি পার্টনার হিসেবে ফুডি প্ল্যাটফর্মে ইতিমধ্যে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার সংযুক্ত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে ফুডির আত্মপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারি, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছে একঝাঁক শিক্ষিত তরুণ রাইডার। বিভিন্ন স্পেশাল ডে’কে আরও বেশি স্পেশাল করতে প্রিয়জনকে এখন নানাবিধ তাজা ফুল উপহার দেওয়া যেন এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। দেশি-বিদেশি ফুল ডেলিভারি দেওয়ার এক নতুন সম্ভার নিয়ে এসেছে ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায় ফুডিতে এক হাজারের বেশি নিজস্ব রাইডার ও ৫০০-এর বেশি ফ্রিল্যান্স রাইডার সংযুক্ত হয়েছে।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ১২ তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮ (১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়...
১ ঘণ্টা আগে
মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) একটি কর্মশালা সম্পন্ন করেছে...
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়-সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)...
২ ঘণ্টা আগে