ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেওয়া।
আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী।
প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বে প্রাইম ব্যাংকের ব্যাংকিং সেবাকাঠামো এবং স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও বিভিন্ন ধরনের আর্থিক সেবা খাতে সন্ধানী গ্রুপের উপস্থিতিকে কাজে লাগানো হবে।
চুক্তির আওতায় সন্ধানী গ্রুপের যোগ্য প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক। এর মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, প্রাইম পে-এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, অর্থায়ন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, সঞ্চয়ী পণ্য, শিক্ষাসংক্রান্ত আর্থিক সেবা এবং বিদেশে উচ্চশিক্ষা সহায়তা।
এ ছাড়া আর্থিক সাক্ষরতা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও কাজ করবে ব্যাংকটি। পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স, বিমা সমাধান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড বিতরণ, ওয়েলথ ম্যানেজমেন্ট, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবায় যৌথভাবে কাজের সুযোগ খুঁজবে দুই পক্ষ।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মামুর আহমেদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ রবিউল হাসান; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান হাসিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।
সন্ধানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম, এসিএস; প্রধান কমপ্লায়েন্স ও বিনিয়োগ কর্মকর্তা মো. তানভীর ইসলাম; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসাইন এম. ফজলে এলাহী এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে।
১৯ মিনিট আগে
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন একজন বিদেশগামী নাগরিককে...
৪ ঘণ্টা আগে
গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ০৫ শতাংশ। শিল্প খাতের বড় ঘুরে দাঁড়ানোর ওপর ভর করে প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে নির্ধারণ করলেও তা মানছেন না বিক্রেতারা। তাঁরা আগের মতোই অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছেন। ব্যবসায়ীদের এই অতিমুনাফায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।
১৮ ঘণ্টা আগে