
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ওসামা খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬ সালের মে মাসে তিনি দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য তথা গোটা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ হলেন তিনি।
অধ্যাপক ওসামা খান ১৯৯৯ সালে আইইউবি থেকে ফাইন্যান্স ও অর্থনীতি বিষয়ে দ্বৈত মেজর নিয়ে সুমা কাম লাওডে হিসেবে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জন করেন। সে বছরই অনুষ্ঠিত আইইউবির তৃতীয় সমাবর্তনে তিনি ছিলেন ভ্যালেডিকটরিয়ান।
বর্তমানে যুক্তরাজ্যের অ্যাস্টন ইউনিভার্সিটিতে ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে কর্মরত রয়েছেন তিনি। শিক্ষা খাতে আসার আগে তিনি ছিলেন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ল্যাংকাস্টার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সারেতে তিনি উচ্চশিক্ষা নিয়েছেন।
কেমব্রিজে অ্যাসোসিয়েট লেকচারার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি যুক্তরাজ্যে একাডেমিক ক্যারিয়ার শুরু করেন। এরপর ইউনির্ভাসিটি অব সারেতে উপ-উপাচার্য হিসেবে কাজ করেছেন। সোলেন্ট ইউনির্ভাসিটিতেও তিনি শীর্ষস্থানীয় পদে কর্মরত ছিলেন। শিক্ষকতা করেছেন সারে বিজনেস স্কুল, কেমব্রিজ জাজ বিজনেস স্কুল, এইচইসি প্যারিস, কোপেনহেগেন বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব হংকংয়ে।
উচ্চশিক্ষা খাতে তাঁর রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। প্রাতিষ্ঠানিক সংস্কার ও রূপান্তর, শিক্ষার্থীদের সাফল্য, ডিজিটাল লার্নিং এবং প্রমাণভিত্তিক শিক্ষা প্রশাসনে তাঁর কাজ যুক্তরাজ্যে ব্যাপকভাবে স্বীকৃত। অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের কর্মসংস্থান, অন্তর্ভুক্তি ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

মূল্য অপরিবর্তিত রেখে চলতি মার্চ মাসের জ্বালানি তেলের ‘পুনর্নির্ধারিত দাম’ ঘোষণা করেছে সরকার। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাসকাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে আজ রোববার থেকেই। এ লক্ষ্যে যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে এয়ার লাইনসটি।
৩ ঘণ্টা আগে
দেশে সোনা ও রুপার দাম বৃদ্ধির সাড়ে ৮ ঘণ্টার মাথায় দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আগামীকাল ১ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ৬৯০ টাকা।
১৬ ঘণ্টা আগে
ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর বিশ্ব অর্থনীতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নয়, বরং বিশ্ববাজারের প্রতিটি সূচককে প্রভাবিত করছে। তেলের দাম থেকে শুরু করে স্বর্ণের বাজার এবং বিভিন্ন দেশের মুদ্রার মানে দেখা দিচ্ছে বড় ধরণের অস্থিরতা।
১৬ ঘণ্টা আগে