হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সঙ্গে ৪০ বছরে পদার্পণ করেছে দেশের অটোমোবাইল জগতের অন্যতম জনপ্রিয় বেসরকারি গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’। তিলোত্তমা রাজধানীর পর্যটনস্থল হাতিরঝিলে অবস্থিত প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ কার্যালয়ে ঘরোয়া আয়োজনে গত ১৫ ফেব্রুয়ারি কেক কেটে বর্ষপূর্তির শুভক্ষণ উদ্যাপন শুরু করে মা এন্টারপ্রাইজ পরিবার।
দিনটি উপলক্ষে তেজগাঁওয়ের ৭৯ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির ডিসপ্লে সেন্টার ও শোরুম, পান্থপথ প্রধান কার্যালয় ও সাভারের নরসিংহপুর ফ্যাক্টরি সাজে বর্ণিল রূপে।
আয়োজনের শুরুতেই গাড়ি ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা, সকল কর্মচারী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান মা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। পাশাপাশি তিনি এই দীর্ঘ পথচলায় সহযোগিতা অব্যাহত রাখায় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে কর্মরত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
এ সময় আমন্ত্রিত শুভাকাঙ্ক্ষীদের মাঝে উপস্থিত ছিলেন মা এন্টারপ্রাইজের সিইও স্থপতি মোহতাসিম আল রাফিদ, উপদেষ্টা ও প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডি প্রকৌশলী আবুল খায়ের, জিএম ইকবাল জুয়েল, এজিএম ফখরুদ্দিন, এইচ আর হেড আবু তাহেরসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ ও সকল পর্যায়ের কর্মীরা। অনুষ্ঠানে ১৯৮৪ সাল হতে সুদীর্ঘ পথচলার স্মৃতিচারণ ও অভিজ্ঞতার পাশাপাশি মহসিন খান সকল কর্মচারীকে নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষতা ও যোগ্যতার বলে বলীয়ান হওয়ার আহ্বান জানান।
একমাত্র রাষ্ট্রীয় গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজে বিগত বছরগুলোতে সর্বপ্রথম চীনের ল্যান্ডফোর্ড সেভেন সিটার এসইউভি সরবরাহকারী ‘মা এন্টারপ্রাইজ’ পরবর্তীতে বেইক অটোমোবাইলসের বিজে ফর্টি প্লাস ও বেইজিং এক্স ফিফটি ফাইভ সেকেন্ড সিরিজ, ফোডে অটোমোবাইলসের লায়ন এফ টোয়েন্টি টু ডাবল কেবিন পিক আপ ও ডংফেং ব্র্যান্ডের দেশের সর্বপ্রথম ইলেকট্রিক মাইক্রোবাস ইসি থার্টি সিক্স, গ্লোরি আই অটো ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের এসইউভি আমদানি করে বাংলাদেশের অটোমোবাইল খাতে চাহিদা পূরণে সমাজের সব স্তরে মোটরগাড়ি ব্যবহারকারী এবং আগ্রহীদের মাঝে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে অবদান রেখে চলেছে।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
৪ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
৫ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
৯ ঘণ্টা আগে