দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রামের খুলশীতে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলশীর জাকির হোসেন রোডে (হলি ক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাসের, রিটেইল এক্সপানশন ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল, হেড অব বিজনেস মো. ইকবাল হোসেন, চট্টগ্রামের এরিয়া ম্যানেজার সাইফুর রব তারেক প্রমুখ।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। চট্টগ্রামে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। খুলশীতে অনেক দিন ধরেই আমরা স্বপ্নের একটি বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।’
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাসের বলেন, ‘গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সব সময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। আশা করছি, এখানের সব গ্রাহক আমাদের এই নতুন আউটলেটটি পছন্দ করবেন।’
স্বপ্নর রিটেইল এক্সপানশন ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল বলেন, ‘স্বপ্নর ২২৪তম আউটলেট এটি। নতুন এই আউটলেটটিতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস আমরা রাখার চেষ্টা করেছি।’

দেশের বাজারে সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
৫ ঘণ্টা আগে
দায়িত্বশীল অর্থনীতি শুধু ঋণ নেওয়ার পরিমাণে নয়, তা পরিশোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের দায় কমানোর ওপরও নির্ভরশীল। তাই সরকার নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানানো হয়...
২০ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
১ দিন আগে
কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার খুঁজছে সরকার। প্রাথমিকভাবে আলু ও পেঁয়াজ রপ্তানির লক্ষ্যে নিকটবর্তী শ্রীলঙ্কাকে সেই নতুন বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ দুটি পণ্যসহ আরও কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা যাচাই করতে শিগগির শ্রীলঙ্কায় বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ।
১ দিন আগে