Ajker Patrika

২ মডেল নিয়ে বাংলাদেশে যাত্রা ইয়াদিয়া ই-স্কুটারের

সংবাদ বিজ্ঞপ্তি
২ মডেল নিয়ে বাংলাদেশে যাত্রা ইয়াদিয়া ই-স্কুটারের

বাংলাদেশে যাত্রা শুরু করল ইয়াদিয়া ই-স্কুটার। বর্তমানে ব্র্যান্ডটি ‘ইয়াদিয়া টি-ফাইভ’ ও ‘ইয়াদিয়া এম-সিক্স’ নামে দুটি মডেল বাজারে নিয়ে এসেছে। ইয়াদিয়া ই-স্কুটারের বাংলাদেশে একমাত্র পরিবেশক রানার অটোমোবাইলস পিএলসি।

গতকাল মঙ্গলবার রানার গ্রুপের হেড-অফিসে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজারজাতের উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে ইয়াদিয়ার ক্যাটাগরি ব্যবস্থাপক জুবায়ের আরাফাত স্কুটারগুলোর কার্যকারিতা ও সাশ্রয়ী ব্যবহারের বিষয় তুলে ধরেন।

উদ্বোধন অনুষ্ঠানে রানার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুবীর চৌধুরী রানার গ্রুপের কর্মচারীদের জন্য ইয়াদিয়া টি-ফাইভ এবং ইয়াদিয়া এম-সিক্স ই-স্কুটারের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস্ ডিরেক্টর জ্যাক দাই, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসাইনসহ রানারের সব ঊর্ধ্বতন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত