নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার দিয়েছে নগদ-মাস্টারকার্ড। মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করে তাঁরা এই পুরস্কার জিতেছেন।
সম্প্রতি বনানীতে নগদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী, চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ সাবাব আহমেদ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও প্রতিষ্ঠানটির ডিরেক্টর জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।
সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করেছেন। প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করেছেন গ্রাহকেরা। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে কম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন মনোনীত গ্রাহক তিনটি মেগা উপহার পাওয়ার যোগ্য হয়েছেন।
নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে প্রথম পুরস্কার এক লাখ টাকা পেয়েছেন মো. মারফত আলী, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা পেয়েছেন মোছা. ফারজানা খাতুন, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা পেয়েছেন রুনা কবির। নগদ ও মাস্টারকার্ডের কর্মকর্তারা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণের পর নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা মানুষের জন্য সাশ্রয়ী ও সহজ লেনদেন ব্যবস্থা নিয়ে কাজ করছি। তারই অংশ ছিল এই ক্যাম্পেইন। আমরা এই ক্যাম্পেইনে গ্রাহকের বিপুল সাড়া পেয়েছি। সামনে এমন আরও নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব।’

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৪২ মিনিট আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে