
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
২ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
২ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৭ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৭ ঘণ্টা আগে