এখন থেকে আরও সহজে কোনো ধরনের লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়া নগদের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা যাবতীয় ফি দিতে পারবেন। এর মাধ্যমে ক্যাশ লেস লেনদেনে যুক্ত হলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির বিষয়ে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘সরকারের ক্যাশ লেস সোসাইটি গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নগদ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছি। এখন বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা চাইলেই মুহূর্তে তাদের যেকোনো ফি নগদের মাধ্যমে যেকোনো জায়গা থেকে প্রদান করতে পারবেন। ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে অপরদিকে ক্যাশ লেস লেনদেনও বৃদ্ধি পাবে।’

জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতাভুক্ত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো....
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেই চলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সোনার দাম গতকালের চেয়ে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। গতকাল সর্বোচ্চ ভালো মানের সোনার গয়নার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, যা কমে আজ দাঁড়িয়েছে....
৫ ঘণ্টা আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
২১ ঘণ্টা আগে