
বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসিসের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান ও রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদের সভাপতিত্বে সভায় ছিলেন ১৭ জন সদস্য অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ৫ জন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের উন্নয়ন, কনটেন্ট ব্র্যান্ডিং এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয় এবং সদস্যরা ToR (Terms of Reference)-ভিত্তিক সাব-কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির চূড়ান্ত কাঠামো ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারণ করা হবে।
সভা সম্পর্কে চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন, ‘ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট সার্ভিসেস খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই কমিটির মাধ্যমে আমরা একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরি করতে চাই, যা বেসিস সদস্যদের জন্য টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াবে।’
সভায় কমিটির মেম্বার ইন-চার্জ ও বেসিস অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েল আরও বলেন, ‘এই কমিটি শিল্পখাতের অভিজ্ঞদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে চাই।’
সভায় আরও ছিলেন কমিটির কো-চেয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক, গ্রোথ টেকনোলজি লিমিটেড; পার্থ সারথি সাহা, ব্যবস্থাপনা পরিচালক, ইউএফও ইন্টারঅ্যাকটিভ লিমিটেড এবং রাশেদুল ইসলাম, চিফ অ্যাডভাইজার, অনুপম রেকর্ডিং মিডিয়া।
সভায় সেক্রেটারিয়েট ইন-চার্জ হিসেবে সভাটি সঞ্চালনা করেন বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান।
সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কমিটির কো-চেয়ার এ এস এম রফিক উল্লাহ, সিইও, কনটেন্ট ম্যাটার্স লিমিটেড; মিনহাজুল হক, চিফ সল্যুশনস অফিসার, এসওয়াইএস সল্যুশন; সাব্বির ইসলাম, সিইও, ওয়্যার; মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, গুডহোপ ইনশিওর লিমিটেড; আবির সিদ্দিক নাঈম, সিইও, এলিগেন্স আইটি বাংলাদেশ; আবু বকর সিদ্দিক, স্বত্বাধিকারী, ইনোভার্সাল; মো. আজহার উদ্দিন, প্রতিষ্ঠাতা ও সিইও, মিনিসফট পার্ক; মো. তারিকুল ইসলাম, পরিচালক, জলপাই লিমিটেড; মুহাম্মদ দেলোয়ার হোসেন, পার্টনার, কাটিং এজার; মো. মামুনুর রহমান, সিটিও, গ্লোকাল টেকনোলজি এবং তাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এন জিটাল লিমিটেড।

দেশে বিদেশি বিনিয়োগ টানতে ২০২৫ সালে তৈরি করা ১৫০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের চিহ্নিত করে ধারাবাহিক যোগাযোগ এবং বিনিয়োগ প্রস্তাবগুলোকে কাঠামোবদ্ধভাবে ব্যবস্থাপনার...
৩ ঘণ্টা আগে
পর্যটননির্ভর অর্থনীতিকে নতুন উচ্চতায় নিতে কক্সবাজারকে দেশের অন্যতম প্রবৃদ্ধির কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন, উপকূলীয় উন্নয়নে দীর্ঘদিনের ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট মূলত বড় ঋণগ্রহীতাদের ঘিরে কেন্দ্রীভূত। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণের ৪২ দশমিক ৫ শতাংশই এখন খেলাপি। বিপরীতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে খেলাপির হার তুলনায় বেশ কম—১৫ শতাংশ।
৫ ঘণ্টা আগে
পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারে ইকো-টুরিজমভিত্তিক উন্নয়ন, পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন, মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং স্মার্ট...
৯ ঘণ্টা আগে