ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (ইউএফএলএল) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১৭টি দেশের মধ্যে সেকেন্ড রানার্সআপ হয়েছে তিন সদস্যের বাংলাদেশ দল। ‘টিম বাংলাদেশের’ সদস্যরা হচ্ছেন আবদুল্লাহ আজওয়াদ রাফিদ, আফনান ফারুক অনিন্দ্য ও ফেরদৌস হাসান।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সদস্যরা অসাধারণ দক্ষতা ও পারদর্শিতা তুলে ধরার মাধ্যমে সেকেন্ড রানার্স-আপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদ থেকে স্নাতক সম্পন্নকারী এই দলের সব সদস্যই বর্তমানে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত রয়েছেন এবং তাঁরা বিজমায়েস্ট্রোজ-২০২২-এর অ্যালামনাই।
ইউএফএলএল হলো বৈশ্বিক বাণিজ্য বিষয়ক প্রতিযোগিতা, যেটি মেধাবী তরুণদের ইউনিলিভার ও প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড, ব্যবসায়িক সংস্কৃতি ও কর্মীদের সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের অভিনব সুযোগ দেয়। ইউএফএলএল প্রতিযোগিতার দুটি ধাপ রয়েছে-প্রথমে স্থানীয়ভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেমন বাংলাদেশে প্রতিযোগিতাটি ‘বিজমায়েস্ট্রোজ’ নামে পরিচিত। এরপর দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন দলগুলো মিলিত হয় ইউএফএলএলের বৈশ্বিক প্ল্যাটফর্মে।
অংশগ্রহণকারীরা ‘ইউনিলিভার লিডার’দের সঙ্গে সমন্বয়, বাস্তবিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময়সহ এই প্রক্রিয়ায় অতুলনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন। প্রতিযোগিতাটির লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে-তরুণদের ক্ষমতায়ন ও এর মধ্য দিয়ে ব্যবসায়িক খাতকে আরও সমৃদ্ধ ও উন্নত বিশ্বের নির্মাণে কাজ করা।
এ বছর ইউএফএলএল প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ে। সবচেয়ে ভালো পারফরম্যান্স করা দলগুলোর মধ্যে ‘টিম বাংলাদেশ’ তাদের মেধা ও অধ্যবসায়ের দৃষ্টান্ত রেখেছে। ইউনিলিভারের ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা বিজমায়েস্ট্রোজের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা ফিউচার লিডার্স’ লিগের বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।
স্নাতক চূড়ান্ত বর্ষের ১১৫ জন শিক্ষার্থীদের মধ্যে, বিজমায়েস্টে ফাইনালিস্টরা একাধিক রাউন্ডে অংশ নেন ও প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলেন। তাঁরা ম্যানেজারদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ ও ব্যবসায় সংক্রান্ত বাস্তব কেসগুলো সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ এবং ইউনিলিভারের লিডারদের কাছ থেকে মেন্টরশিপ নেন। এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধার স্ফুরণের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। ইউএফএলএলের এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের ঝুলিতে দুটো চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং চারটি রানার্স-আপ ট্রফি যোগ হলো।

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
১৩ মিনিট আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে