বিশ্বমানের দুগ্ধজাত পণ্য নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কাউবেল’। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কাউবেল তাদের বিশেষ পণ্যসমূহ উন্মোচন করে। এগুলোর মধ্যে রয়েছে কাউবেল প্রিমিয়াম ফুল ক্রিম মিল্ক। এ ছাড়া কাউবেল মোজারেলা চিজ, কাউবেল চেডার চিজ এবং কাউবেল কাশকাভাল চিজ—যা একটি বুলগেরিয়ান চিজ এবং প্রথমবারের মতো বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আবু রেজা খান, ম্যানেজিং ডিরেক্টর আবিদ রেজা খান, ক্রিয়েটিভ ডিরেক্টর সাফওয়ান মাহমুদ, তুর্কি প্রোডাকশন বিশেষজ্ঞ আহমেত কারাকাস এবং ডেপুটি ম্যানেজার (সেলস অপারেশন) সামিউল চৌধুরী। ব্র্যান্ডের নেতৃস্থানীয় ব্যক্তিরা কাউবেলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যেখানে গুণগত মান, উদ্ভাবন ও পুষ্টির প্রতিশ্রুতি প্রধান অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পেয়েছে।
চেয়ারম্যান আবু রেজা খান বলেন, ‘কাউবেল দৃঢ়ভাবে বিশ্বাস করে, সেরা মানের দুগ্ধজাত পণ্য উৎপাদন শুরু হয় গবাদিপশুর সঠিক যত্ন থেকে। আমাদের সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ধাপকে নিয়ন্ত্রণ করে, যা নিরাপদ, পুষ্টিকর ও সর্বোচ্চ মানসম্পন্ন দুগ্ধ পণ্য নিশ্চিত করে।’
ম্যানেজিং ডিরেক্টর আবিদ রেজা খান বলেন, ‘কাউবেল বাংলাদেশের দুগ্ধশিল্পে নতুন মানদণ্ড স্থাপন করতে এসেছে, যেখানে বিশুদ্ধতা ও পুষ্টিগুণের সাথে কোনো আপস নেই।’
তুর্কি প্রোডাকশন বিশেষজ্ঞ আহমেত কারাকাস বলেন, ‘আমরা আধুনিক তুর্কি প্রযুক্তিকে আমাদের অত্যাধুনিক দুগ্ধশিল্পের সাথে একীভূত করেছি, যাতে প্রতিটি পণ্যের গুণগত মান সুনিশ্চিত করা যায়।’
ক্রিয়েটিভ ডিরেক্টর সাফওয়ান মাহমুদ বলেন, ‘কাউবেল কেবল পুষ্টির কথা ভাবছে না, বরং ভোক্তাদের আস্থা গড়ে তোলার জন্যও কাজ করছে।’
কাউবেলের অন্যতম বিশেষত্ব হলো, এআই-চালিত প্রক্রিয়া ব্যবস্থাপনা এবং সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। গবাদিপশুর খাদ্য উৎপাদন, প্রতিপালন, দুধ সংগ্রহ ও প্যাকেজিং—প্রতিটি ধাপ শতভাগ নজরদারির মধ্যে থাকে এবং কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়। প্রতিটি গরুকে আলাদাভাবে ট্র্যাক করা হয় এবং সর্বোচ্চ আরাম-আয়েশের ব্যবস্থা নিশ্চিত করা হয়, যা দুধের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
স্বয়ংক্রিয় উৎপাদন, এআই-নিয়ন্ত্রিত গবাদিপশু ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর বোতলজাত দুধ এবং তুর্কি প্রযুক্তি ও দক্ষতায় প্রস্তুত তাজা পনিরের (মোজারেলা, চেডার ও কাশকাভাল) সমন্বয়ে কাউবেল বাংলাদেশের জন্য নিয়ে এসেছে খাঁটি দুগ্ধজাত পণ্যের নিশ্চয়তা, যা নতুন মানদণ্ড স্থাপন করছে।
অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই মনিটরিং প্রযুক্তির মাধ্যমে কাউবেল সর্বোচ্চ মান, সতেজতা ও টেকসই উৎপাদন নিশ্চিত করে। আমাদের বোতলজাত দুধের উদ্ভাবনী প্রক্রিয়া নিশ্চিত করে খামার থেকে বোতল পর্যন্ত বিশুদ্ধতা, আর আমাদের তাজা চিজ বিশ্বমানের দুগ্ধজাত পণ্যের মানদণ্ড পূরণ করে।
বর্তমানে কাউবেলের প্রিমিয়াম দুগ্ধজাত পণ্য ইউনিমার্ট, স্বপ্ন, মীনা বাজার, ল্যাভেন্ডার, আপন ফ্যামিলি মার্ট, লাজ ফার্মা এবং ফুডপ্যান্ডায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ধানমন্ডির কিছু নির্বাচিত স্টোরেও কাউবেলের পণ্য পাওয়া যাবে।
উন্নত প্রযুক্তি, সর্বোচ্চ মান এবং নৈতিক দুগ্ধ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কাউবেল বাংলাদেশের দুগ্ধশিল্পে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠতে প্রস্তুত।

ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশের ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিগত সময়ে ব্যাপক আর্থিক লুটপাট ও অনিয়মের কারণে বর্তমান অবস্থায় আসা ব্যাংক...
১৪ ঘণ্টা আগে
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ...
১৯ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা...
২১ ঘণ্টা আগে