
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান এ সম্মেলনের উদ্বোধন করেন। দেশব্যাপী ১১টি ভেন্যুতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে জানানো হয়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৭ হাজার কোটি টাকা বেশি।
২০২১ সালে ইসলামী ব্যাংক আমদানি বাণিজ্য থেকে ৬৪ হাজার ৫৩০ কোটি টাকা, রপ্তানি বাণিজ্য থেকে ৩০ হাজার ১৭৮ কোটি টাকা ও রেমিট্যান্স আহরণ করেছে ৫০ হাজার ৫১৮ কোটি টাকা। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৮৪টি শাখা, ২১৯টি উপশাখা, ২ হাজার ৬৭৮টি এজেন্ট আউটলেট, ২ হাজার ৩১৮টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।
পরিচালনা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান বলেন, ইসলামী ব্যাংক ২০২১ সালে পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। নতুন পরিস্থিতির সঙ্গে অভিযোজিত হয়ে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী হয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি ব্যাংকের সেলফিন অ্যাপ ও কার্ডভিত্তিক সেবা, পিওএস মেশিন, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবার প্রসারে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশনা দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের ৪১ তম বৃহত্তম অর্থনীতির দেশ, যা ২০৩৬ সালে ২৪ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। উন্নয়নের এই ধারাবাহিকতায় নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সকল সূচকে ভালো করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানসহ ব্যাংকের পরিচালকরা।

আগের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও উন্নয়ন ব্যয় টিকিয়ে রাখতে ঋণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। একই সঙ্গে অতীতে নেওয়া বিপুল ঋণের সুদ পরিশোধেও গুনতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। কিন্তু এর বিপরীতে সরকারের আয় বাড়ছে তুলনামূলক ধীরগতিতে। ফলে একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে বাড়ছে সুদ পরিশোধের চাপও।
৮ ঘণ্টা আগে
উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, ব্যবসা-বাণিজ্যে ধীরগতি এবং ভ্যাট আদায়ে বড় ধাক্কার চাপে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বড় রাজস্ব ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ১০ মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ২৩৯ কোটি টাকা। অর্থনীতিবিদেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বছর শেষে...
৯ ঘণ্টা আগে
দেশের পাট খাতকে প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫-৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের বাজার সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ ও ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে ‘সবার জন্য বিশ্বকাপ’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
৯ ঘণ্টা আগে