
দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই দিনে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭)-এর ৩৭(২)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ নির্ধারণ করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাম পরিবর্তনের ফলে ব্যাংকটির আইনি সত্তা ও তফসিলভুক্ত অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে ভবিষ্যতে ব্যাংকটি ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছিল।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম ও ২০তম মোটরসাইকেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
৮ ঘণ্টা আগে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ করেছেন ২ মার্চ। এরপর ২৬ দিন পার হলেও এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ করেনি সরকার। ফলে সংস্থাটি কার্যত অভিভাবকহীন।
১৯ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেইস হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। গত আগস্টে আমেরিকা থেকে হ্যাকাররা গ্রাহকদের তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা দাবি করেছিল বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ।
১ দিন আগে