পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
২৬ মিনিট আগে
কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
৬ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৯ ঘণ্টা আগে