
ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক সাজন এক্সচেঞ্জ ‘বাংলাদেশে রেমিট্যান্স ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ২৬ জুন যুক্তরাজ্যের বার্মিংহামের নিউ বিংলে হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাক সাজন এক্সচেঞ্জ হলো একটি নির্ভরযোগ্য, নিরাপদ ও স্বনামধন্য মানি ট্রান্সফার সার্ভিস, যা বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখে আসছে। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট এবং স্বল্প ট্রান্সফার ফির কারণে ব্র্যাক সাজন প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক সাজনের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আব্দুস সালাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান, স্থানীয় রাজনীতিবিদ এবং ইউকেবিসিসিআই, বিবিসিসিআই ও বিসিএয়ের সদস্যসহ অনেকে।
অনুষ্ঠানে আব্দুস সালাম যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রাহক ও এজেন্টদের জন্য নতুন চালু হওয়া প্রিভিলেজ প্রোগ্রাম সম্পর্কে জানান। তিনি উপস্থিত ব্যক্তিবর্গের সামনে ব্র্যাক সাজনের মূল্যবোধ এবং দ্রুত ও সুবিধাজনক রেমিট্যান্স সুবিধা দেওয়ার যাত্রায় ব্র্যাক সাজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করা ব্র্যাক সাজন মানি ট্রান্সফারে এক বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। তিনি নির্ভরযোগ্য রেমিট্যান্স সেবার গুরুত্ব তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের সামনে ব্র্যাক সাজনের ভ্যালু প্রপোজিশনের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে সেলিম রেজা ফরহাদ হোসেন ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) প্রোডাক্ট ‘বন্ধন’-এর বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে প্রবাসীদের পরিচয় করিয়ে দেন। নতুন এই অফশোর ব্যাংকিং প্রোডাক্টে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের দিচ্ছে সর্বোচ্চ ৮ দশমিক ৫৯ পারসেন্ট পর্যন্ত মুনাফা অর্জনের সুযোগ। এই প্রোডাক্টটি ট্যাক্স ফ্রি এবং এখানে তন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ডিপোজিট করা যাবে।
আয়োজনে ব্র্যাক সাজন বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদের জীবন ও কর্মের প্রতি সম্মান জানিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করে।
অনুষ্ঠানে মেহেরিয়ার এম হাসান, সেলিম রেজা ফরহাদ হোসেন ও আব্দুস সালাম ‘রেমিটএনগো’ অ্যাপ ব্যবহারকারী সেরা ১৫ জন ব্র্যাক সাজন এজেন্ট এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরকের হাতে পুরস্কার তুলে দেন।
বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে ব্র্যাক ব্যাংক নিয়মিত নিজেদের ডিজিটাল সক্ষমতার উন্নয়ন করে যাচ্ছে। রেমিট্যান্স সুবিধাভোগীরা ব্যাংকটির ডিজিটাল চ্যানেল ব্যবহারের পাশাপাশি ১৮৭ শাখা, ৩৬ উপশাখা এবং ১ হাজার ১০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও সেবা নিতে পারছেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৪ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে